• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

সাপাহারে গলায় ফাঁস দেওয়া গ্রামপুলিশের মরদেহ উদ্ধার

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রামপুলিশের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকির আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল হক উপজেলার ২ নম্বর গোয়ালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রুবেল হকের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি সমাধানের জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান। পরে চেয়ারম্যান উভয় পক্ষের কথা শুনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বুঝিয়ে তাঁদের একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পর রাত ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় কয়েকজন আমবাগানে গিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, রুবেলের স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের সন্দেহের অভিযোগ করা হয়েছিল। পরে উভয় পক্ষের কথা শুনে তাঁদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য বুঝিয়ে স্বামী-স্ত্রীকে একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সকালে রুবেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd