• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে, এবং ময়নুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে সমবেত হয়ে একটি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির আসনে বক্তব্য রাখেন ময়নুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি, তিনি বলেন দলের নাম করে কোথায় অপ্রীতিকর কিছু আমরা মেনে নেব না, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে ছয় মাসে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠতেছে ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বাস্তবায়ন শুরু হয়েছে আমরা সকলেই চাইবো এ দেশকে সহযোগিতা করে এগিয়ে নিতে, এবং কোনো ধরনের বিশৃঙ্খলার করার চেষ্টা করা হলে তা কঠিন হতে প্রতিহত করা হবে। এছাড়া বক্তব্য রাখেন ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার ভুট্টু সাবেক সাধারণ সম্পাদক জলঢাকা পৌর বিএনপি, তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শিক দল যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে, মরহুম বেগম খালেদা জিয়ার হাত দিয়ে পরিচালিত হয়ে এসেছে, আমি মনে করি আমাদের ভেতর কোন ভেদাভেদ না রাখে সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলে, হাতে হাতে রেখে বিএনপিকে শক্তিশালী করে সামনের দিকে আরো এগিয়ে নিতে হবে কারণ সবার আগে বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম আউয়াল (বিএসসি) সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, কহিনুজ্জামান লিটন সাবেক সভাপতি কৈমারী ইউনিয়ন বিএনপি, দুলাল ইসলাম, মোকসেদ চৌধুরী মিনহাজুল ইসলাম রানা সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। এবং বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে শেষ হয়ে যায় আলোচনা সভাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd