• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

কাহালুতে জয়তুলগ্রামে জনতার দ্বারে প্রভাষক এস এম রুবেল, সৌজন্য সাক্ষাতে জমে উঠল নির্বাচনী আমেজ

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কাহালু (বগুড়া) প্রতিনিধি:আসন্ন কাহালু সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়তুলগ্রাম এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী প্রভাষক এস এম রুবেল।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জয়তুলগ্রাম এলাকায় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে প্রভাষক এস এম রুবেল বলেন, “আমি মানুষের পাশে থাকতে চাই। জয়তুলগ্রামসহ কাহালু সদর ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

এ সময় স্থানীয় সাধারণ মানুষও তার সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

সাধারণ মানুষের সঙ্গে প্রভাষক এস এম রুবেলের এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd