• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

লাহিড়ী বাজারে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণের উদ্যোগকে এগিয়ে নিতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে পূবালী ব্যাংক পিএলসি বালিয়াডাঙ্গী উপশাখার আয়োজনে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে।

ক্যাম্পেইন উপলক্ষে লাহিড়ী বাজারে আনুষ্ঠানিকভাবে একটি বুথ উদ্বোধন করা হয়। উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাংকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পেইন বুথের সামনে এসে শেষ হয়।

পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। র‌্যালিতে পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া মোহাম্মদ সাইফুল্লাহ কলম এবং লাহিড়ী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. আলমগীর। এ সময় পূবালী ব্যাংক পিএলসি বালিয়াডাঙ্গী উপশাখার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মিয়া মোহাম্মদ সাইফুল্লাহ কলম বলেন, বাংলাদেশ সরকার একটি স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর (QR) কোড, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বাড়ানোই মূল লক্ষ্য।

মো. আলমগীর বলেন, বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেন আরও সহজ হবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারের ফলে দুর্নীতি ও অনিয়মও কমবে বলে আমরা বিশ্বাস করি।

ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপদ ও সহজ ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd