লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি’র) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রৌমারী উপজেলা বিএনপির’র আয়োজনে মঙ্গলবার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারা দিনের কর্মসূচী শুরু করা হয়। রৌমারী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপি’র সচিব-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য-সচিব মশিউর রহমান পলাশ, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী, রৌমারী তাতী দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, রৌমারী উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব বাবু প্রমূখ। এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের বিএনপি’র সভাপতি,সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।