বাবুবাজার থেকে মাদ্রাসাছাত্র জাকির হোসেন নিখোঁজ, সন্ধান চায় পরিবার
স্টাফ রিপোর্টার: মোঃ ইউসুফ রেজা, জনতা ৭১ টিভি
ঢাকা: রাজধানীর বিক্রমপুর এলাকার বাবুবাজার থেকে মোঃ জাকির হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবুবাজার এলাকা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, জাকির হোসেন বাবুবাজার এলাকা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জাকিরকে খুঁজে পেতে বিভিন্ন স্থানে যোগাযোগ ও অনুসন্ধান চালানো হচ্ছে।
কোনো সহৃদয় ব্যক্তি জাকির হোসেনকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৩২৭-০০৮০৭১
জাকির হোসেনের সন্ধান পেতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার।