• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকেই উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ কর্মসূচির নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন।

পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা দেখা যায়।

র‌্যালি শেষে জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালি।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদি লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনতাসির বিল্লা শিমুল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা দেওয়ানি, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ বিন ফাহিমসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি দলের প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন তারা।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী দিনের যেকোনো রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd