• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাবহারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনতা ৭১ টিভির প্রকাশক দেলোয়ার হোসেন সান্তাহার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূলের বাতিঘর সৌরভ কুমার কর্মকার। কাহালু শীতলাই দাখিল মাদ্রাসায় ফল বিপর্যয় ১১ পরীক্ষার্থীর ৯ জনই ফেল, পাস মাত্র ২পাসের হার ১৮.১৮ শতাংশ বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগরের সঙ্গে তরুণ ব্যবসায়ী নাফিস আহমেদ মাসুমের সৌজন্য সাক্ষাৎ ছাত্রদল থেকে যুবদল—দীর্ঘ রাজনৈতিক পথচলা, কাহালু যুবদলের সভাপতি পদে আলোচনায় আকতার আজম” গর্বিত পিতার মুখ উজ্জ্বল করল আশিকুর রহমান সিয়াম, নগর শাহ্ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ‘এ’ গ্রেডে উত্তীর্ণ দিঘলিয়ায় এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেল ৬৯ শিক্ষার্থী সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়েই ৩৩ জিপিএ-৫, ভোকেশনালে পাশের হার ৮০.১৮% উপজেলায় শীর্ষে নছির মন্ডল সরকারি বালিকা বিদ্যালয বগুড়ায় ব্যাংকারকে অপহরণ-জিম্মি করে ছিনতাই, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২ ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারী ইমরান ও শুভ্র প্রসাদ গ্রেফতার 

পাবহারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনতা ৭১ টিভির প্রকাশক দেলোয়ার হোসেন

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বগুড়ার পাবহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনতা ৭১ টিভির প্রকাশক মোঃ দেলোয়ার হোসেন। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এজন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন পাবহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিয়া পারভিন, সরকারি শিক্ষক পীযূষ মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, দাতা সদস্য মোঃ আতাউর রহমান জিলাদার, অভিভাবক সদস্য মোঃ আইয়ুব আলী, মোছাঃ আম্বিয়া খাতুন, মিতালী খাতুন ও শামীমা খাতুন।

এছাড়াও উচ্চমাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ও সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ শাহনেওয়াজ বেগমসহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেনকে অভিনন্দন জানান। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নতুন দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd