কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালু উপজেলার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। কাহালু মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলার ২৮টি মাদ্রাসা থেকে মোট ৬৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৪৭ জন উত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ হয়েছে ১৮৮ জন। এ হিসেবে মোট পাসের হার দাঁড়িয়েছে ৭০.৪০ শতাংশ। এ বছর উপজেলার মাদ্রাসাগুলো থেকে ১২ জন শিক্ষার্থী এ+ পেয়েছে।
ফলাফলে সবচেয়ে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে পাইকড় আলিম মাদ্রাসা ও উত্তর দেবখন্ড দাখিল মাদ্রাসা। উভয় প্রতিষ্ঠান থেকেই অংশ নেওয়া সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ১০০ শতাংশ পাসের হার অর্জন করেছে।
এছাড়া ভূষাইল দাখিল মাদ্রাসায় ৯৪.১১%, ভালশুন দাখিল মাদ্রাসায় ৯০.৪৮%, কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ৮৮.৮৯% এবং দুর্গাপুর দাখিল মাদ্রাসায় ৮৬.৩৬% পাসের হার অর্জিত হয়েছে।
কাহালুর ২৮ মাদ্রাসার ফলাফল
ক্রম
মাদ্রাসার নাম
পরীক্ষার্থী
পাস
ফেল
A+
পাসের হার
১
কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা
৫৮
৪৬
১২
১
৭৯.৩১%
২
বামুজা ফাজিল মাদ্রাসা
৩৯
৩২
৭
৪
৮২.০৫%
৩
কল্যাপাড়া ফাজিল মাদ্রাসা
১৮
১৬
২
—
৮৮.৮৯%
৪
কলমা ফাজিল মাদ্রাসা
২১
১৫
৬
১
৭১.৪৩%
৫
শিল্পকুঞ্জ ফাজিল মাদ্রাসা
২৮
২১
৭
—
৭৫.০০%
৬
মাগুরা আলিম মাদ্রাসা
২৩
১৩
১০
—
৫৬.৫২%
৭
মুরাইল আলিম মাদ্রাসা
৩৪
১৭
১৭
—
৫০.০০%
৮
পাইকড় আলিম মাদ্রাসা
২৮
২৮
০
১
১০০%
৯
শিলকওর আলিম মাদ্রাসা
৩০
১৩
১৭
—
৪৩.৩৩%
১০
বান্দাইখাড়া দাখিল মাদ্রাসা
১৯
৮
১১
—
৪২.১০%
১১
ভালশুন দাখিল মাদ্রাসা
২১
১৯
২
—
৯০.৪৮%
১২
ভূষাইল দাখিল মাদ্রাসা
৩৪
৩২
২
৫
৯৪.১১%
১৩
বীরকেদার দাখিল মাদ্রাসা
১৮
১৪
৪
—
৭৭.৭৮%
১৪
দুর্গাপুর দাখিল মাদ্রাসা
২২
১৯
৩
—
৮৬.৩৬%
১৫
হাতীপুকুর দাখিল মাদ্রাসা
৩৫
২৩
১২
—
৬৫.৭১%
১৬
কালাই দাখিল মাদ্রাসা
২৫
১৮
৭
—
৭২.০০%
১৭
কাউটাস দাখিল মাদ্রাসা
৯
৩
৬
—
৩৩.৩৩%
১৮
খুরাবাড়ি দাখিল মাদ্রাসা
১৪
১২
২
—
৮৫.৭১%
১৯
লোহাজাল দাখিল মাদ্রাসা
১৭
১২
৫
—
৭০.৫৮%
২০
পাঁচপীর দাখিল মাদ্রাসা
১৪
৩
১১
—
২১.৪২%
২১
সাকোচকালী দাখিল মাদ্রাসা
১৪
১২
২
—
৮৫.৭১%
২২
শীতলগাই দাখিল মাদ্রাসা
১০
২
৮
—
২০.০০%
২৩
উত্তর দেবখন্ড দাখিল মাদ্রাসা
১৯
১৯
০
—
১০০%
২৪
বারাই বালিকা দাখিল মাদ্রাসা
৮
৬
২
—
৭৫.০০%
২৫
করমজা পাড়া দাখিল মাদ্রাসা
২০
১২
৮
—
৬০.০০%
২৬
শাতা ইসলামিয়া দাখিল মাদ্রাসা
১৮
১২
৬
—
৬৬.৬৭%
২৭
কাজীপাড়া দাখিল মাদ্রাসা
২৭
১২
১৫
সর্বমোট: ৬৩৫ পরীক্ষার্থী | পাস ৪৪৭ | ফেল ১৮৮ | A+ ১২ | পাসের হার ৭০.৪০%
ফল প্রকাশের পর বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শতভাগ পাস করা দুই প্রতিষ্ঠান পাইকড় আলিম মাদ্রাসা ও উত্তর দেবখন্ড দাখিল মাদ্রাসার সাফল্য এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডও ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে