কাহালুতে বাসার সামনে থেকে ডিসকভার মোটরসাইকেল চু*রি
বগুড়ার কাহালু পৌরসভায় বাসার সামনে রেখে যাওয়ার এক ঘণ্টার মধ্যে একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কাহালু পৌরসভার উলট্ট পশ্চিমপাড়া হাসপাতালের পেছনে নিজ বাসার সামনে মোটরসাইকেলটি রেখে বাসার ভেতরে যান মোঃ শাহাদত হোসেন (২৭)। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে বাইরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে পাননি।
পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কাহালু থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
চু*রি যাওয়া মোটরসাইকেলটির নম্বর বগুড়া-হ-১৫-০৯৫৭। এটি কালো রঙের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল। এর চেচিস নম্বর MD2A14AZOFWB87197 এবং ইঞ্জিন নম্বর JBZWFB07980।
অভিযোগে শাহাদত হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মোটরসাইকেলটি চু*রির অভিযোগ এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে কাহালু থানায় অভিযোগ দায়েরের পর মোটরসাইকেল উদ্ধারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।