• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

নওগাঁয় ১০ মামলার আসামী সন্ত্রাসী ভূয়া ডিবি পরিচয়দানকারী সুমন গ্রেফতার

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নওগাঁয় ১০ মামলার আসামী সন্ত্রাসী ভূয়া ডিবি পরিচয়দানকারী সুমন গ্রেফতার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী, ছিনতাইকারী ও ভূয়া ডিবি পরিচয়দানকারী সুমনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি ও মাদকসহ প্রায় ১০টি মামলা রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত (২ জুলাই) এক ব্যবসায়ী বলিহার বাজারে তার ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে দুবলহাটি বাজারে অবস্থিত তার ভাগনের হাঁসের খামারের উদ্দেশ্যে রওনা হন। পথে ইন্টিতলা মোড় অতিক্রম করার প্রায় ২০০ গজ পর মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আজ বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় সময় ভুক্তভোগী ব্যবসায়ী নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুরো ঘটনাটি অবহিত করেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং তদন্ত ও আসামী গ্রেফতারের জন্য বিষয়টি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ চৌকস দল, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশী অভিযান পরিচালনা করে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিযানের মাধ্যমে চক্রটির মূল হোতা এবং ভূয়া ডিবি পরিচয়দানকারী সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সুমন এলাকায় একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি নিজেকে ‘ডিবি সুমন’ পরিচয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতেন। এমনকি তিনি দাবী করতেন, একসময় একজন ডিবি পুলিশ সদস্যকে মারধর করার কারণে তার নাম ‘ডিবি সুমন’ হয়েছে। এ ধরনের সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গল্প ছড়িয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেন।

গ্রেফতারের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদে সুমন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, ছিনতাইকারী ও অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd