• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

কক্সবাজার জেলার জামাল ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় গ্রেফতার

Reporter Name / ৩৮০ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কক্সবাজার জেলার জামাল ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় গ্রেফতার

বগুড়া সদর উপজেলা নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর কক্সবাজার থেকে জয়পুরহাটগামী এস.আই এন্টারপ্রাইজ নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৫-৭০৪১ বাসের G-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে ১০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আলামতঃ কালো রংয়ের স্কস টেপ দ্বারা প্যাঁচানো সাদা রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ২টি, প্রতি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় সর্বমোট ১০০০ পিস ট্যাবলেট।

গ্রেফতার কিছু আসামী হলো, মোঃ জামাল (৩৫), পিতা মৃত মোশারফ হোসেন, সাং হাজিপাড়া ইসলামপুর, ডাকঘর-ঈদগাঁও,

ওয়ার্ড নং ৬, ইউপি-১নং ইসলামপুর,

থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।

আজ সোমবাব (২৭ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর উপজেলা নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর কক্সবাজার থেকে জয়পুরহাটগামী এস.আই এন্টারপ্রাইজ নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৫-৭০৪১ বাসের G-1সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ১০০০ পিস ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে, মামলা দায়ের করা হয়েছে।

মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd