• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

বগুড়া–৪ আসনে মসজিদ ও মন্দির উন্নয়নে বড় পরিকল্পনা, চমক আসছে: এমপি মোশারফ হোসেন

Reporter Name / ৫৫৫ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

কাহালু–নন্দীগ্রাম প্রতিনিধি:বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের মসজিদ ও মন্দিরের উন্নয়নে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। তিনি জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শিগগিরই বড় উদ্যোগ নেওয়া হবে, যা এই আসনের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দির সংস্কার, সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও সুন্দর ও আধুনিক হবে এবং ধর্মপ্রাণ মানুষের জন্য সুবিধা বাড়বে।

এ বিষয়ে সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন বলেন, কাহালু–নন্দীগ্রাম এলাকার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের উপাসনালয়ের উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য।

তিনি আরও বলেন, “আর কিছুদিন অপেক্ষা করুন। একের পর এক উন্নয়নের চমক দেখতে পাবেন। কাহালু–নন্দীগ্রাম আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি, ইনশাআল্লাহ।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মসজিদ ও মন্দিরের উন্নয়ন হলে ধর্মীয় কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে এবং এলাকার সামগ্রিক পরিবেশও উন্নত হবে।

স্থানীয় জনগণ উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd