• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

লাখো মুসল্লির আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা

Reporter Name / ২০৩ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা। এ ইজতেমায় প্রায় লাখো মুসল্লীর সমাগম ঘটে। আখেরি মোনাজাতে আগত মুসল্লিদের মাঝে আল্লাহু আল্লাহু ডাকে কান্নার রোল পড়ে যায়।

রবিবার (২১ ডিসেম্বর )২০২৫ ইং সকাল সাড়ে ৮ টায় ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হয়।

 

তিন দিনের এই ইজতেমায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মুনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। সকল ইবাদতেই নিয়তের পরিশুদ্ধতা না থাকলে ইবাদত কবুল হবে না।

তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিক বৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য ও এলাকাবাসীসহ নিপিড়ীত বিশ্বের সকল মুসলমানকে , ঢাকায় ইনক্লাব মঞ্চের হাদির আত্মার মাগফেরাত ও জুলাইয়ে সকল শহীদদের প্রতি মাগফেরাত জন্য মাগফিরাত কামনা করে দোয়া কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী ইজতেমার সমাপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd