• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ তুলে এনসিপির সমালোচনা করলেন এস এম রবি” বগুড়ায় করতোয়ার তীরে কথিত সন্ত্রাসী আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ কিছু কমু নাকি বললেই তো কিছু লোকের গায়ে জ্বলে এস এম রবি  স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম, পুলিশ মিডিয়া সেল সূত্রে চারা গেছে,

১৮ ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী পুলিশ বাহিনীর কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান মহোদয়ের এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন পুলিশ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের সূর্য সন্তান, আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।

এ সময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ৫৯ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd