• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি কাহালু পৌর শ্রমিকদলের উদ্যোগে মরহুম আরিফুল ও সালামের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় ক্রিকেট দলের নাহিদ রানা ও শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার পরিদর্শন

Reporter Name / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জে (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত বাতেন খাঁর মোড়ে অত্যাধুনিক জেনস্ পার্লার ‘লুক চেঞ্জ’ পরিদর্শন করেন জাতীয় ক্রিকেট দলের উদীয়মান দুই নক্ষত্র ক্রিকেটার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দুই নক্ষত্র ফাস্ট বোলার লুক চেঞ্জ জেনস্ পার্লারের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এই প্রতিষ্ঠানটি আধুনিক সাজসজ্জা, মানসম্মত সেবা ও গ্রাহকবান্ধব পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের এই দুই নক্ষত্র ক্রিকেটার। লুক চেঞ্জ জেনস্ পার্লার কর্তৃপক্ষের সঙ্গে তারা কুশল বিনিময় করেন এবং স্থানীয় তরুণদের জন্য এমন উদ্যোগকে প্রশংসা করেন। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে পার্লার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ক্রিকেটপ্রেমীরা বা ভক্ত-সমর্থকরা তাদের এক নজর দেখার জন্য ভীড় জমায় এবং ছবি তোলেন। ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার কর্তৃপক্ষ মাসুদ রানা বাবু জানান, জাতীয় দলের ক্রিকেটারদের আগমন যা আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে আরও উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd