• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোনয়নপত্র উত্তোলন

Reporter Name / ১৫৬ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র উত্তোলন করেছেন। (১৭ ডিসেম্বর) বুধবার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। এই সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান, জামায়াত নেতা ও সাবেক পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম ও এছাড়াও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের পর মোঃ নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। রিটার্নিং কর্মকর্তা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন, ফলে নির্বাচনী মাঠে ধীরে ধীরে সরব হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd