• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

পেশার বাইরে মানবতা : দুমকিতে আস্থার নাম ডা. অমিতাভ তরফদার

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-চিকিৎসা যখন নিছক পেশা না থেকে মানবিক দায়বদ্ধতায় রূপ নেয়, তখনই সমাজ পায় ব্যতিক্রমী কিছু মানুষকে। এমনই একজন মানবিক চিকিৎসকের নাম ডা. অমিতাভ তরফদার। আন্তরিক আচরণ, সততা ও গভীর সহমর্মিতার মাধ্যমে তিনি দুমকি ও আশপাশের এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

রোগীর সঙ্গে বন্ধুসুলভ আচরণ ও মনোযোগী সময় দেওয়াকেই তিনি চিকিৎসার প্রথম ধাপ হিসেবে মনে করেন। রোগীর কষ্ট মন দিয়ে শোনা, সম্মান দিয়ে কথা বলা এবং প্রয়োজনের বাইরে কোনো কিছুতে না জড়ানো—এই নীতিতেই তিনি অটল। ধনী-গরিব নির্বিশেষে সবাই তার কাছে পান সমান যত্ন ও মানবিকতা।

শহুরে স্বাচ্ছন্দ্য ছেড়ে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবায় যুক্ত হন ডা. অমিতাভ। বর্তমানে তিনি দুমকি উপজেলার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান লুথ্যরান হেলথ কেয়ার-এ আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ফেরাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জেলা জুড়ে “মানবিক ডাক্তার” হিসেবে পরিচিতি লাভ করেন।

ডা. অমিতাভ তরফদার ২০১৩ সালের জুলাই মাসে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ২০১৪ সালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি নাইটিঙ্গেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ইমার্জেন্সি, মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের জানুয়ারিতে লুথ্যরান হেলথ কেয়ারে যোগদানের পর থেকেই তিনি প্রান্তিক মানুষের ভরসার নাম হয়ে ওঠেন।

বিনামূল্যে চিকিৎসা প্রদান, অসহায় রোগীদের নিজ খরচে ওষুধ সরবরাহসহ নানা মানবিক উদ্যোগে তিনি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই আন্তরিকতায় লুথ্যরান হেলথ কেয়ারের হারানো বিশ্বাসও নতুন করে ফিরে আসে।চিকিৎসা নিতে আসা রোগী মো. মাহাবুব ইসলাম বলেন, “ডিগ্রির চেয়েও বড় হলো মনুষ্যত্ব—ডা. অমিতাভ তা প্রতিদিন প্রমাণ করেন।” এক শিশুর মা সোনিয়া আক্তারের ভাষ্য, “তার সঙ্গে কথা বললেই ভরসা পাওয়া যায়, মনে হয় অর্ধেক রোগ এমনিতেই সেরে গেছে।”

১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করা ডা. অমিতাভ তরফদার একজন অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজারের সন্তান। ব্যক্তিজীবনে তিনি সদালাপী ও হাস্যোজ্জ্বল। মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে আজ তিনি দুমকি ও আশপাশের জনপদে একজন প্রকৃত মানবিক চিকিৎসক হিসেবে সম্মান ও ভালোবাসায় অনন্য উচ্চতায় অবস্থান করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd