মোহাম্মদ হানিফ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার মাস্টারমাইন্ডদের দ্রুত গ্রেফতারের জোর দাবি।
ফেনীর লেমুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাকেরের উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ফেরদৌস আহাম্মেদ কোরাইশী।
সম্প্রতি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ গিয়ে আহত ব্যবসায়ী বাকেরের শারীরিক খোঁজখবর নেন।
এ সময় তিনি বাকেরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে ফেরদৌস আহাম্মেদ কোরাইশী বলেন,
“এই বর্বর ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শুধু যারা সরাসরি জড়িত তারাই নয়, বরং এই ঘটনার পেছনে যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, তাদেরও অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”
তিনি ফেনী জেলা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।
এসময় তিনি ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের গ্রেফতারে তৎপর ভূমিকা রাখায় বোগদাদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ধন্যবাদ জানান।
পাশাপাশি তিনি অবিলম্বে ঘটনার মূল হোতাকে শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
স্থানীয়ভাবে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, লেমুয়া বাজারে ব্যবসায়ী বাকেরের উপর সংঘটিত হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।