• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে পারে — সাবেক কাউন্সিলর মাসুদ

Reporter Name / ৫৫৫ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

এস এম সালমান হৃদয়, বগুড়াঃবগুড়া শহরের ১৫নং ওয়ার্ডের ফাপোর পল্লীমঙ্গল এলাকার যুব সমাজের উদ্যোগে ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় ফাঁপোর ইউনিয়ন পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসার্স বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন ডলার এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাসুদ রানা মাসুদ। তিনি বলেন,

“তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, মানবিকতা ও নিজেকে সঠিক পথে পরিচালিত হওয়ার সুযোগ দেয়। মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় যুক্ত হলে তারা সমাজ পরিবর্তনের শক্তি হয়ে উঠতে সক্ষম।”

ফাইনাল খেলার উদ্বোধন করেন ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ফাঁপোর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু রায়হান, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, যুবদল নেতা আল আমিন শেখ ও অ্যাড. সোহেলী খাতুন।

ফাইনাল ম্যাচে বেলতলা স্পোর্টিং ক্লাব পেনাল্টিতে ৩-০ গোলে সেভেন স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি বর্ণনা করেন সাংবাদিক এস এম সালমান হৃদয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd