• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

ঐতিহাসিক তফসিল ঘোষণায় সিইসিকে সাবেক এমপি মোশারফ হোসেনের অভিনন্দন

Reporter Name / ৩৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

সিইসি তার বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও প্রযুক্তিনির্ভর নির্বাচন আয়োজনের জন্য কমিশন সর্বাত্মক প্রস্তুত। একই দিনে গুরুত্বপূর্ণ “জুলাই সনদ” বিষয়ক গণভোটও অনুষ্ঠিত হবে, যাতে জনগণ সরাসরি সিদ্ধান্ত জানানোর সুযোগ পাবেন।

এই ঐতিহাসিক তফসিল ঘোষণাকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায় উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়ার ৪ কাহালু নন্দীগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন তিনি সিইসি ও নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা দেশের মানুষের প্রত্যাশাকে নতুনভাবে উজ্জীবিত করেছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।”

তিনি দেশবাসীকেও নির্বাচনকে সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd