• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও ২টি গরু জব্দ 

Reporter Name / ৩১৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সীমান্তে গোপন সূত্রের ভিত্তিতে আজ (১০ ডিসেম্বর) রাত ১২ টা হতে ০৪ টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ী, চাদর ও গরু জব্দ করে। ৫৩ বিজিবি’র অধীনস্থ ফতেপুর বিওপি’র ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়েনের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ৪৭ বোতল মদ এবং বাখেরআলী ও জহুরপুরটেক বিওপি’র ০২টি বিশেষ টহল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ২৮টি শাড়ী, ৩১টি চাদর ও ০২টি গরু জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ০৭ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং শাড়ী, চাদর ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd