• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী। 

Reporter Name / ৪০৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধিঃকুমিল্লা জেলার চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. মোশাররফ হোসেন। বুধবার দুপুরে তিনি দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে সাক্ষাৎকালে পরিচয়পর্ব শেষে, চান্দিনা উপজেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, এলাকার আইনশৃঙ্খলা এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ওসির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ওসি আতিকুর রহমান অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং থানার সার্বিক সেবা কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মাওলানা, মোশারফ হোসেন, নায়েবে আমীর—জামায়াত চান্দিনা উপজেলা, মাওলানা মিজানুর রহমান, আমীর—বাংলাদেশ জামায়াতে ইসলামী, চান্দিনা উপজেলা; আব্দুল আহাদ, সেক্রেটারি—জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা; মাওলানা আবুল হাসেম, আমীর—জামায়াত চান্দিনা পৌরসভা; মোহাম্মদ ইয়াহিয়া রায়হান, পৌর সেক্রেটারি।

আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার, রাজনৈতিক সেক্রেটারি—চান্দিনা পৌরসভা; মোহাম্মদ লোকমান হাকিম, নং আমীর; আব্দুল কাদের, ৫ নং আমীর; মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা; ওজায়ের রহমান ফাহিম, সেক্রেটারি—ছাত্রশিবির চান্দিনা উপজেলা; রিয়াজুল ইসলাম শাওন, সাহিত্য সম্পাদক—ছাত্রশিবির চান্দিনা উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd