• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

খুলনায় সিমেন্ট ফ্যাক্টরির সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিক লাঞ্ছিত

Reporter Name / ৩৭৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃশাহিন হাওলাদার স্টাফ রিপোর্টারঃখুলনায় সিমেন্ট ফ্যাক্টরির সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক: খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকায় শাহ সিমেন্ট কোম্পানীর কর্মচারী কর্তৃক সাংবাদিকদের লাঞ্ছিত ও হেনস্থা করার অভিযোগ উঠেছে। গতকাল ৮ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গেলে, ফ্যাক্টরির প্রবেশ গেটে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাসহ ধাক্কা দেয়। জানা যায়, নদীর মাটি কেটে বিক্রিসহ নানা অভিযোগের সংবাদ সংগ্রহের কাজে জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধান মামুন রেজা, দৈনিক প্রবাহের মুশফিকুর রহমান মেহেদী, আসিফ আমিনসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক গেলে তাদেরকে বাধাগ্রস্থ করে। পরবর্তীতে ফ্যাক্টরির প্রধান গেটের বাইরে রাখা নদীর মাটির স্তুপে দাঁড়িয়ে দৃশ্য ধারণ করতে গেলে প্লান্ট ইনচার্জ পরিচয়ে এক ব্যক্তি হুমকি দেওয়া শুরু করে। তিনি বলেন ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। এক পর্যায়ে সাংবাদিকগন ফ্যাক্টরির সীমানা প্রাচীরের বাহির থেকে দৃশ্য ধারণ করলে প্লান্ট ইনচার্জ তার নিজস্ব বাহিনী নিয়ে সাংবাদিকদের ধাক্কা দেয়। এক পর্যায়ে প্লান্ট ইনচার্জের আদেশে সিকিউরিটি গার্ড লাঠি নিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করে।এ সময় তাদের মারমুখী আচরণের ভিডিও করতে গেলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে।

তবে এ বিষয়ে বি আই ডব্লিউ টি এ কর্তৃপক্ষ জানায়, পূর্বেও শাহ সিমেন্টের বিরুদ্ধে নদী থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে এখন এ কর্মকান্ড করছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে।

সাংবাদিকদের লাঞ্ছিত ও হেনস্থার বিষয়টি নিয়ে ফুলতলা থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, একটি লিখিত অভিযোগ দায়ের করলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd