• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার কাহালুতে ছেলের সঙ্গে অভিমানের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মায়ের মৃত্যু

উখিয়া উপজেলায় শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য “অদম্য নারী ” স্বীকৃতি পেলেন শায়লা শারমিন রনি

Reporter Name / ৩৩২ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

উখিয়া প্রতিনিধি :আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে ” অদম্য নারী পুরষ্কার ” শীর্ষক কার্যক্রমের আওতায় “শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী “উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে মনোনীত হয়েছে উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের শায়লা শারমিন রনি, তিনি সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বিশিষ্ট লোকজ গবেষক কবি মাস্টার শাহআলমের কনিষ্ঠ কন্য ও কবি, সিরাজুল কবির বুলবুল এবং শিল্পী এ,আর,হারুনের ছোট বোন।

উচ্চশিক্ষিত প্রগতিশীল একজন শিক্ষক ও আদর্শ গৃহীনি হিসেবে তিনি পরিচিত। ওনার স্বামী আবদুল গফুর একজন আই,এন,জি,ও কর্মকর্তা।

৯ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটের সময় উখিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাযাপন আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন মহিলাকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে পুরষ্কৃত করা হয়।অদম্য নারী শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানের জন্য শায়লা শারমিন রনিকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন

অনুষ্ঠানের প্রধান অতিথি, জারিন তাসমিন তাসিন,সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা উখিয়া উপজেলা। মোছাম্মদ হাবিবা জাহান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা উখিয়া উপজেলা। এই সময় উখিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা প্রধান ডাকঘর কর্মকর্তা, বাংলাদেশ বেতার কক্সবাজারের তালিকা ভূক্ত শিল্পী ও উপস্থাপক এস,এম জসিম।

অনুষ্ঠানটি আয়োজন সার্বিক সহযোগিতা করেন উখিয়া উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd