বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেনঃজেলা বিএনপির উদ্যোগে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে গনতন্ত্রের আপোষহীন নেত্রী, মা, মাটি ও সাধারণ জনগণের নেত্রী, নিপিড়ীত ও নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গনদোয়া অনুষ্ঠিত হয় ।
০৫ই ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার বাদ আছর গণতন্ত্রের
মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে মানিকগঞ্জে গণদোয়া পালন করা হয়। গণদোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া )আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বিএনপি’র সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর জ্যেষ্ঠ কন্যা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা ।
অ্যাডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট নুরতাজ আলম বাহার, সঞ্চালনা করেন গোলাম কিবরিয়া সাঈদ।
আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ ( ঘিওর দৌলতপুর শিবালয়) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ জেলা শহরের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করার জন্য হাজার হাজার নেতা কর্মী,
সাধারণ জনগণ, জেলা ইউনিট কমান্ডের আহবায়কসহ
বীর মুক্তিযোদ্ধারা দোয়ায় অংশগ্রহণ করেন ।
গণদোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোঃ আবুল হোসেন সেই সময়
দোয়া মাহফিলে অংশ গ্রহণ করা অনেকেই দেশনেত্রী খালেদা জিয়ার জন্য কান্নায় ভেঙে পড়েন।