মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়ার কাহালু পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের পরিচিত যুবনেতা মোঃ শাহিদুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন আছেন।
অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান কাহালু পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ,কাহালু পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল, যুবনেতা রুবেল এবং কাহালু সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ছাব্বির হোসেন।
নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করেন।