• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ

Reporter Name / ৪৪০ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

তন্ময় দেবনাথ রাজশাহীঃরাজশাহী আসক ফাউন্ডেশন ও ফুটপাত ব্যবসায়ী সমবায় সমিতির যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন। তিনি বলেন,“বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, স্বাধীনতার পর দেশ গঠনে একজন নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। মুক্তিযোদ্ধাদের অবদান কোনোদিন জাতি ভুলে যাবে না।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, আসক ফাউন্ডেশনের পরিচালক সালাউদ্দিন মিন্টু এবং জলিল সুপার মার্কেটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের সভাপতি আয়ব আলী।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ। দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd