• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ

কুড়িগ্রামে অনুমতি ছাড়াই ইট প্রস্তুত, ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড

Reporter Name / ৩৫৭ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমতি ছাড়াই ইট প্রস্তুত করায় একটি ইটভাটা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকস এর বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এসময় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মেজবাহ উদ্দিন আহমেদ। এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

এছাড়াও জেলা পুলিশের সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd