কাহালু (বগুড়া) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়ার কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দলের দুঃসময়ে মিছিল, আন্দোলন-সংগ্রাম ও রাজপথের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে যুবদলের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদযাপিত হোক—এটাই তাঁর প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান