• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি কাহালু পৌর শ্রমিকদলের উদ্যোগে মরহুম আরিফুল ও সালামের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া-নওগাঁ মহাসড়কের হার্ড শোল্ডারও বেহাল সংস্কারের নামে ‘ভাত ছিটানোর মতো’ পিচ

Reporter Name / ১৮৯ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বগুড়া প্রতিনিধি:বগুড়া-নওগাঁ মহাসড়কের সংস্কারকাজ নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, সড়ক সংস্কারের নামে অনেকটা ‘ভাত ছিটানোর মতো’ করে অল্প পরিমাণ পিচ ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে সড়কের স্থায়িত্ব ও কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশে বেহাল অবস্থার পাশাপাশি হার্ড শোল্ডার সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, যানবাহনের চাপ ও সড়কের পাশের ভাঙাচোরা অংশের কারণে অনেক জায়গায় তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। কিন্তু চলমান সংস্কারকাজে সেই হার্ড শোল্ডার যথাযথভাবে সংস্কার করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে পর্যাপ্ত উপকরণ ও প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ না করে উপরিভাগে সামান্য পিচ ছড়িয়ে দেওয়ার মতো কাজ করা হচ্ছে। ফলে সংস্কারের পরও সড়কটি কতদিন টেকসই থাকবে—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

তাদের ভাষায়, “সড়ক সংস্কার যদি শুধু পিচ ছিটিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে অল্প সময়ের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিনের দাবির পরও যদি হার্ড শোল্ডার সংস্কার না করা হয় এবং সড়কের মূল অংশে পর্যাপ্ত সংস্কার না হয়, তাহলে এই কাজের সুফল কতটা মিলবে?

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই, প্রয়োজনীয় উপকরণ ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd