• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ৪১২ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া হলেন নারী জাগরণের অগ্রদূত। তার অনুপ্রেরণামূলক কাজ বর্তমান নারীদের এতদূর নিয়ে আসার জন্য সাহায্য করেছে। নারীদের শিক্ষিত করে তুলতে লড়েছেন গোটা সমাজের সাথে।

এ সময় তিনি উপস্থিত অদম্য নারী নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেরা স্ব স্ব জাগায় সাফল্য অর্জন করেছেন। যা পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।

সভাপতি বক্তব্যে বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীরা খুবই অসহায়। তাই নারীদের অর্থনৈতিক মুক্তি আনতে হবে। দেশের অর্থনীতিতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা হতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। এছাড়াও এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd