• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়া মহানগর ফল পট্টি–স্টেশন রোডে জলাবদ্ধতা, রাস্তার অর্ধেক পানির নিচে—দেখার কি কেউ নেই কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায়  কাহালুতে পিক আপ ভ্যান ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে মহিলার মৃত্যুর পর আহত সিএনজি চালক খালেকও মারা গেলেন যে মা সন্তানদের জন্য সব হারালেন, সেই মায়ের সবজি গাছও কেটে দিল ছেলেরা বগুড়ায় এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ জামালপুরে স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে কাহালুর পাঁচপীর মাজার: শতাব্দীর রহস্যে ঘেরা এক ঐতিহাসিক জনপদ কাহালু নামের নেপথ্যে দরবেশ কালু বাবা: ইতিহাস-ঐতিহ্যের এক প্রাচীন জনপদ

কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে সংগঠনের সদস্য, প্রতিযোগিতার বিজয়ী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট ৬২ জন বিজয়ীকে ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে শিশু-কিশোর ও তরুণদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা বিকাশে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও এডমিন ইঞ্জিঃ আতিক মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাজ্জাক, ভাইস প্রিন্সিপাল ও ইনচার্জ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মূল শক্তি হলো মানুষের প্রতি দায়বদ্ধতা, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা। প্রতিষ্ঠার পর থেকে কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম, প্রতিভা বিকাশ এবং তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে।

বিশেষ করে কাহালুর বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধি এবং প্রবাসী ও স্থানীয় তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও পরিকল্পিত ও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আগামী এক বছরের জন্য কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন কাহালুর উত্তরসূরীর দীর্ঘ পথচলায় নতুন উদ্যম ও নতুন প্রত্যয়ের সূচনা করেছে। আগামী দিনগুলোতে মানুষের পাশে থেকে আরও কার্যকর সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় নিয়েই এগিয়ে যাবে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd