• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু যুবদলের নেতৃত্বে চমক সাধারণ সম্পাদক পদে জোর আলোচনায় সাব্বির আহমেদ শুভ ৬ বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারী, বিয়ের দাবিতে অনশন মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২ লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা  বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: ‘সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই’ বগুড়া মহানগর ফল পট্টি–স্টেশন রোডে জলাবদ্ধতা, রাস্তার অর্ধেক পানির নিচে—দেখার কি কেউ নেই কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায় 

জামালপুরে স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জামালপুর প্রতিনিধি:জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধর করে আহত করার অভিযোগ উঠেছে মাহাদি নামের এক শিক্ষকের বিরুদ্ধে। গত ১০ আগস্ট বিদ্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রের অভিভাবক।

অভিভাবকের অভিযোগ, কোনো ধরনের অন্যায় বা অপরাধ না করা সত্ত্বেও তার ছেলেকে ওই শিক্ষক মারধর করেন। এতে শিক্ষার্থী আহত হয় বলে দাবি করেন তিনি। ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও বিচার দাবি করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবক।

অভিভাবক বলেন, “আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

এদিকে, প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জানান, বিদ্যালয়ের এক ছাত্রকে শিক্ষক পেটানোর বিষয়টি তিনি শুনেছেন। তবে বিষয়টি পরবর্তীতে আলোচনা করে মীমাংসা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ রয়েছে। অভিযোগটির বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd