• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু যুবদলের নেতৃত্বে চমক সাধারণ সম্পাদক পদে জোর আলোচনায় সাব্বির আহমেদ শুভ ৬ বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারী, বিয়ের দাবিতে অনশন মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২ লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা  বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: ‘সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই’ বগুড়া মহানগর ফল পট্টি–স্টেশন রোডে জলাবদ্ধতা, রাস্তার অর্ধেক পানির নিচে—দেখার কি কেউ নেই কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায় 

কাহালুতে পিক আপ ভ্যান ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে মহিলার মৃত্যুর পর আহত সিএনজি চালক খালেকও মারা গেলেন

Reporter Name / ৩৯৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

কাহালুতে পিক আপ ভ্যান ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে মহিলার মৃত্যুর পর আহত সিএনজি চালক খালেকও মারা গেলেন

মোঃ মোরশেদুল ইসলাম কাহালু:বগুড়ার কাহালুতে পিক আপ ভ্যান ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত সিএনজি চালক আব্দুল খালেক (৫৫) বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ১২ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত আব্দুল খালেক কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামের মৃত তহিরউদ্দিনের পুত্র।

গত ৫ আগষ্ট বুধবার দুপুরে রানীরহাট টু দেওগ্রাম সড়কের কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুরে পিক আপ ভ্যান ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে সিএনজির যাত্রী ফেরদৌসী বেগম (৬২) ঘটনাস্থলেই মারা যান। মৃত ফেরদৌসী বেগম কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের আবু জাফরের স্ত্রী। এ সময় সিএনজি চালক আব্দুল খালেককে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd