কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামের প্রবীণ গ্রাম্য চিকিৎসক আজিজুর রহমান (৭০)-এর নামাজে জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাহালু সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবনেতা প্রভাষক এস এম রুবেল।
সোমবার (১৭ আগস্ট) জয়তুল গ্রামে অনুষ্ঠিত মরহুম আজিজুর রহমানের নামাজে জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে এস এম রুবেল উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় তিনি মরহুম আজিজুর রহমানের দীর্ঘদিনের সামাজিক অবদান ও মানুষের সেবার কথা স্মরণ করেন।
এস এম রুবেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
জয়তুল গ্রামের প্রবীণ এই গ্রাম্য চিকিৎসকের মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।