• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জয়তুলে গ্রাম্য চিকিৎসক আজিজুর রহমানের জানাজায় চেয়ারম্যান প্রার্থী এস এম রুবেল কাহালুতে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার আদমদীঘিতে সিলগালা সার গুদাম খুলে দেওয়ার অভিযোগ, প্রভাবশালী মহলের চাপ নিয়ে প্রশ্ন নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে  কাহালুতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া মাহফিল কাহালু যুবদলের নেতৃত্বে চমক সাধারণ সম্পাদক পদে জোর আলোচনায় সাব্বির আহমেদ শুভ ৬ বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারী, বিয়ের দাবিতে অনশন মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২ লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা  বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

কাহালুতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া মাহফিল

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
0-3840x2160-0-0#

কাহালু (বগুড়া) প্রতিনিধি:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার কাহালুতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) আয়োজিত এ দোয়া মাহফিলে কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মমিন ও মো. আব্দুল করিম, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বাবু এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হাসান মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কাহালু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মুন্না, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, কাহালু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরাফাতসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও বিএনপির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে নেতাকর্মীরা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd