• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার কাহালুতে ছেলের সঙ্গে অভিমানের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মায়ের মৃত্যু ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার কাহালুতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: আবেদন জমার সময় ২৮ জুলাই পর্যন্ত বাড়ল, ২৬ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত সিরাজগঞ্জ তাড়াশ দৈনিক এই বাংলা ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি   হঠাৎ অসুস্থ বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন মোঃ আব্দুল মোমিন

চাঁদপুর নিজ বিদ্যালয়ে ছাত্র থেকে শিক্ষক, এবার সভাপতির দায়িত্বে ধ্রুব রাজ বণিক

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর:চাঁদপুরের পুরান বাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রথম সভা বুধবার (২২ জুলাই ২০২৬) বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক-অভিভাবক (পিটিএ) কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবক প্রতিনিধিরা নবনির্বাচিত সভাপতি ধ্রুব রাজ বণিকসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রথম সভায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-অভিভাবক (পিটিএ) কমিটির সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। পিটিএ কমিটির সভাপতি বি. এম. ওমর ফারুকও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ধ্রুব রাজ বণিকের জীবনযাত্রা বিদ্যালয়টির সঙ্গে এক অনন্য বন্ধনের প্রতীক। তিনি একসময় এই বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন, পরে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই পথচলা বিদ্যালয়ের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি ধ্রুব রাজ বণিক বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd