কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২য় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়। বগুড়ার কাহালু পৌর সদরে সরকারি মডেল উচ্চবিদ্যালয় এর পক্ষ থেকে সোমবার বেলা এগারো টায় নব নির্বাচিত সংসদ সদস্যকে সংর্বধনা ও একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন এবং কৃতী শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ৩৯,বগুড়া -৪(কাহালু -নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সভাপতি মোছাঃ মলিহা খানম এর সভাপতিত্বে। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাখেন কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলী সেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রউফ এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নিবাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন,কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হাফিজার রহমান বাবু, ছাত্র দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে ছাত্র মোঃ তাসরিফ রহমান সহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ছায়েদুর রহমান,তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রামাণিক, সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব এফ,এম, এ,ছালাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, কাহালু সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, কৃষক দলের প্রতিনিধি, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোঃ রাকিব ইমতিয়াজ শাওন, সহ প্রমুখ।