• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

কাহালুতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: আবেদন জমার সময় ২৮ জুলাই পর্যন্ত বাড়ল, ২৬ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

Reporter Name / ১৮৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মোঃ মোরশেদুল ইসলাম কাহালু বগুড়া :বগুড়ার কাহালু উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কাহালু থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ জুলাই ২০২৬, দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারা নতুন সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ ২৮ জুলাই ২০২৬ নির্ধারণ করা হলেও এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি মোছাঃ মলিহা খানম স্বাক্ষরিত নোটিশে সকল আবেদনকারীকে আবেদন সংক্রান্ত নতুন সময়সীমা এবং পরীক্ষার তারিখ বিষয়ে পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd