হঠাৎ অসুস্থ বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান
জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক:বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন গত ২–৩ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন।
তার শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে কাহালু-নন্দীগ্রামসহ বগুড়া জেলার সর্বস্তরের মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় ফিরে আসতে পারেন।
সবার প্রতি অনুরোধ:
আসুন, আমরা সবাই আলহাজ্ব মো. মোশারফ হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ পাক তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।