• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার কাহালুতে ছেলের সঙ্গে অভিমানের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মায়ের মৃত্যু ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার কাহালুতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: আবেদন জমার সময় ২৮ জুলাই পর্যন্ত বাড়ল, ২৬ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত সিরাজগঞ্জ তাড়াশ দৈনিক এই বাংলা ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি   হঠাৎ অসুস্থ বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন মোঃ আব্দুল মোমিন

বগুড়া শিবগঞ্জে রাইস মিল মালিক মোহাম্মদের হ’ত্যাকারী দুই ডাকাত গ্রেফতার

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বগুড়া শিবগঞ্জে রাইস মিল মালিক মোহাম্মদের হ’ত্যাকারী দুই ডাকাত গ্রেফতার

গত ০৫/০৭/২০২৬ ইং তারিখ রাত অনুমান সাড়ে ১১ টার সময় বাদীর পিতা মোহাম্মদ আলী সরকার নিজ বাড়িতে রাতের খাবার শেষে মিল পাহারা দেওয়ার জন্য, শিবগঞ্জ উপজেলা আটমূল ইউনিয়নের ফেনী গ্রাম মৌজাস্থ ফুলতলা ঈদগাহ মাঠ সংলগ্ন তাদের রাইস মিলে যান। বাদীর পিতা মোহাম্মদ আলী রাইস মিলে ঘুমিয়ে থাকা অবস্থায় গত ০৬/০৭/২০২৬ ইং তারিখ রাত অনুমান ১ টা ৩০ মিনিটে ৫ থেকে ৬ জনের ডাকাত দল বাদীর রাইস মিলে ট্রান্সফরমার চুরি করতে আসে। বাদীর পিতা বিষয়টি বুঝতে পারায় অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যরা বাদীর পিতার হাত-পা রশি দিয়ে বাঁধে। বাদীর পিতা ডাকাত সদস্যদের চিনতে পারায় ঘটনা প্রকাশ পাওয়ার ভয়ে ডাকাত সদস্যরা বাদীর পিতাকে হত্যার উদ্দেশ্যে মাথায় হা’তু’ড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করলে বাদীর পিতা মোহাম্মদ আলী গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা নম্বর -১১,তারিখ -০৬/০৭/২০২৬, ধারা -৩৯৬ রুজু হয়। জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম শিবগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়নে এবং মোঃ শাহীনুজ্জামান অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানার সার্বিক সহযোগিতায় শিবগঞ্জ থানার একটি চৌকস অভিযানিক দল ঘটনার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের সনাক্তপূর্বক গ্রেপ্তারের উদ্দেশ্যে শিবগঞ্জ উপজেলা আটমূল ইউনিয়নের পুটখোর সাকিনে অভিযান পরিচালনা করিয়া গত বৃহস্পতিবার (৯ জুলাই) অভিযুক্ত ১ নং আসামী মোঃ শফিকুল ইসলাম (৪৩), পিতা আব্দুর রশিদ, সাং পুটখোর। ২ নং আসামী মোঃ আব্দুল আলিম (৪০), পিতা আব্দুল বারিক সাকিদার, সাং কাঠগড়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াদ্বয়কে তাদের নিজ নিজ বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে খু’ন’সহ ডাকাতির ঘটনা জড়িত থাকার কথা স্বীকার করে। ঘটনায় জড়িত পলাতক অপরাপর আসামীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং ঘটনার সুস্পষ্ট বিবরণ প্রকাশ করে। আসামীদের দেওয়া তথ্য যাচাইবাছাই অন্তে বাকি আসামিদের গ্রেপ্তার তৎপরতা অব্যাহত আছে৷ আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd