• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার কাহালুতে ছেলের সঙ্গে অভিমানের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মায়ের মৃত্যু ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার কাহালুতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: আবেদন জমার সময় ২৮ জুলাই পর্যন্ত বাড়ল, ২৬ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত সিরাজগঞ্জ তাড়াশ দৈনিক এই বাংলা ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি   হঠাৎ অসুস্থ বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন মোঃ আব্দুল মোমিন

মাথায় টিউমার আক্রান্ত জয়নাল বাঁচতে চায়  ‎

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে ছোট্ট চায়ের দোকানই ছিল জয়নাল আবেদীনের (৬০) সংসারের একমাত্র আয়ের উৎস। স্ত্রী আর ২ সন্তান নিয়ে কোনোমতে দিন চলত। কিন্তু গত এক বছর ধরে মাথার সামনের দিকে একটি টিউমার ধীরে ধীরে বড় হতে থাকে। আর এই টিউমারই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে।

‎উপজেলার বাগড়ি গ্রামের মৃত অফিজ মন্ডলের ছেলে জয়নাল। প্রথমে রাজশাহীতে চিকিৎসার জন্য গেলে, পরীক্ষা নিরীক্ষা করে ডাঃ জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত যেতে হবে।

‎কিন্তু দারিদ্র্যতা বাধা হয়ে দাঁড়ায় জয়নালের। ভারতে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। উপায় না পেয়ে দিনাজপুরের ভাদুড়িয়া বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক মোঃ নাজমুল হোসাইনের কাছে চিকিৎসা শুরু করেন। হোমিও ওষুধে আগের তুলনায় তার মাথার বৃদ্ধি কিছু কমলেও পুরোপুরি সারেনি।

‎অসুস্থতার কারণে চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। আয়ের পথ বন্ধ হওয়ায় এখন সংসারে নেমে এসেছে অভাব। তিনবেলা ঠিকমতো খাবার জোটানোই তার জন্য কঠিন।

‎এ জটিল রোগের চিকিৎসা সহায়তার আশায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সাথে দেখা করেন। চিকিৎসার জন্য সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় তিনি।

‎জয়নাল বলেন, আমি বাঁচতে চাই। আমার বউ-বাচ্চাগুলারে দেখার মতো আর কেউ নাই। ডাক্তার বলছে ভালো চিকিৎসা লাগবে। কিন্তু টাকা নাই বলে চিকিৎসা করাইতে পারতেছি না। কেউ একটু সাহায্য করলে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতাম।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, ইতোমধ্যে বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানানো হয়েছে এবং ওই ব্যক্তিকে প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন করতে বলা হয়েছে। যাচাই-বাছাই করে সরকারি বিধি মোতাবেক আর্থিক সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd