বগুড়া গাবতলীতে ২ জন গ্রেফতার করে : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার : তাদের বিনাশ্রম করাদন্ড প্রদান।
গ্রেফতারকৃত আসামীরা হলো, শ্রী সুমন চন্দ্র দাস (৩২), পিতাঃ শ্রী সুনীল চন্দ্র দাস সাং চামুড়পাড়া। মোঃ রেজাউল করিম সাজু (৪৫) পিতাঃ মৃত বাবু মিঞা সাং: ডহড়গ্রাম থানা: গাবতলী জেলা: বগুড়া।
আজ বুধবার (৮ জুলাই) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম গাবতলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকা থেকে ২ জন আসামীকে গাঁজা ১০ গ্রামসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ২নং আসামীকে ৪ মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।