• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার কাহালুতে ছেলের সঙ্গে অভিমানের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মায়ের মৃত্যু ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার কাহালুতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: আবেদন জমার সময় ২৮ জুলাই পর্যন্ত বাড়ল, ২৬ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত সিরাজগঞ্জ তাড়াশ দৈনিক এই বাংলা ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি   হঠাৎ অসুস্থ বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন মোঃ আব্দুল মোমিন

কাহালু পাইকড় ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী কৃষক নেতা মো. সোহাগ হোসেন

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কাহালু:বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কৃষক নেতা মো. সোহাগ হোসেনের গণসংযোগ ও জনসম্পৃক্ততা দিন দিন বাড়ছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কৃষকদের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ায় তিনি ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন।

স্থানীয়দের দাবি, ছাত্রনেতা থেকে যুব নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা সোহাগ হোসেন এখন কৃষকদের অধিকার ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। কৃষকদের ভাগ্য পরিবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার, সেচ ও কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করাসহ একটি উন্নত ও সমৃদ্ধ পাইকড় ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

গণসংযোগকালে মো. সোহাগ হোসেন বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, পুরো পাইকড় ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। কৃষক, শ্রমিক, যুবসমাজ ও সাধারণ মানুষের পাশে থেকে একটি উন্নয়নমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতেও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় অনেকেই আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে সোহাগ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd