• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার কাহালুতে ছেলের সঙ্গে অভিমানের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মায়ের মৃত্যু ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার কাহালুতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: আবেদন জমার সময় ২৮ জুলাই পর্যন্ত বাড়ল, ২৬ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত সিরাজগঞ্জ তাড়াশ দৈনিক এই বাংলা ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি   হঠাৎ অসুস্থ বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান

কাহালু–নন্দীগ্রামের ৬ শিক্ষা প্রতিষ্ঠানে মেরামত ও সংস্কারে ৯০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন : এমপি মোশারফ হোসেন

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কাহালু–নন্দীগ্রামের ৬ শিক্ষা প্রতিষ্ঠানে মেরামত ও সংস্কারে ৯০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন : এমপি মোশারফ হোসেন

কাহালু প্রতিনিধি: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫–২৬ অর্থবছরের পরিচালন বাজেট থেকে বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ১৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) এ তথ্য জানানো হয়।

বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—

কাহালু উপজেলা:

অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়

পিড়াপাট দিঘীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়

বান্দাই খাড়া এফ.এ.ইউ.এ দাখিল মাদ্রাসা

নন্দীগ্রাম উপজেলা:

মুরাদপুর নিম্ন মাধ্যমিক হাই স্কুল

রায়পুর কুস্তা জুনিয়র হাই স্কুল

গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসা

এ বিষয়ে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন বলেন, “আমার নির্বাচনী ইশতেহার ছিল কাহালু–নন্দীগ্রামকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই শিক্ষা খাতের উন্নয়নে কাজ শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “একটু অপেক্ষা করুন। পর্যায়ক্রমে কাহালু ও নন্দীগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জোয়ার বইবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, এই বরাদ্দের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd