কাহালু উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির কাছে আহ্বায়ক কমিটির দায়িত্ব হস্তান্তর
বগুড়ার কাহালু উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির নিকট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে সকল দায়িত্ব, হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র বুঝিয়ে দিয়েছে।
এ সময় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও ঐক্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু, স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।