কাহালুতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি, আলিম ও বিএমটি পরীক্ষা অনুষ্ঠিত
বগুড়ার কাহালু উপজেলায় বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) ফাইনাল পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কাহালু থানা সূত্রে জানা যায়, উপজেলার তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাহালু সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ৪২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন অনুপস্থিত ছিলেন। কাহালু মহিলা আদর্শ কলেজ কেন্দ্রে ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন এবং কাহালু দরগাহাট ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
কাহালু থানা জানিয়েছে, তিনটি কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।