• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু যুবদলের নেতৃত্বে চমক সাধারণ সম্পাদক পদে জোর আলোচনায় সাব্বির আহমেদ শুভ ৬ বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারী, বিয়ের দাবিতে অনশন মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২ লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা  বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: ‘সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই’ বগুড়া মহানগর ফল পট্টি–স্টেশন রোডে জলাবদ্ধতা, রাস্তার অর্ধেক পানির নিচে—দেখার কি কেউ নেই কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায় 

মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টং দোকানে ঢুকে পড়ে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।

​শনিবার ময়মনসিংহ থেকে বগুড়াগামী ‘নিরাপদ সৌরভ’ পরিবহনের একটি বাস কাকরাইদ মেইন রোড দিয়ে যাওয়ার সময় গারোবাজার রোড সংলগ্ন একটি টং দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় দোকানটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

​দুর্ঘটনাস্থলেই টং দোকানে বসে থাকা বেচুয়া (৫৫) নামের এক মুচি নিহত হন। এ সময় দোকানে থাকা ঝালমুড়ি বিক্রেতা আক্কাস এবং এক অজ্ঞাতপরিচয় অটোচালক গুরুতর আহত হন।

​ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

​এ বিষয়ে মধুপুর থানার পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd