বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায়
আজ শুক্রবার (১৪ আগস্ট) বগুড়া জেলার ফতেহ আলী বাজারে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে মাছ, মাংস, সবজি, চালসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের উপর তদারকি করা হয়েছে।
এসময় বিভিন্ন প্রকার মাছকে তাজা ও চকচকে দেখানোর জন্য লাইটের গায়ে সবুজ ও লাল রঙের পলিথিন মুড়িয়ে ক্রেতাদের প্রতারণা করতে দেখা যায়। এই অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৫,৫০০/- টাকা এবং ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মুরগী ও মাছের ওজন পরিমাপক যন্ত্রের উপর থেকে ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। খাসী ও ছাগল আলাদা রেখে বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়।
সোনালী মুরগী না, থাকলে মূল্য তালিকায় সোনালী মুরগীর নাম বাদ দিয়ে কালার বার্ড ও ক্ল্যাসিক নাম সংযোজন করতে বলা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও জেলা পুলিশের একটি চৌকস টিম।